বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোকে ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবার বাংলাদেশের মোবাইল অপারেটগুলোকে ইন্টারনেটের দাম কমাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ইন্টারনেট সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনকালে অপারেটরদের ইন্টারনেটের দাম কমাতে ভূমিকা নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা হয়েছে। ৭৮ হাজার টাকা থেকে এখন ইন্টারনেটের দাম কমিয়ে ৬২৫ টাকা করা হয়েছে। মোবাইল ফোন অপারেটরগুলোকে আমরা আহবান জানাচ্ছি যে, তারাও সমানভাবে গ্রাহকদের ব্যবহারের দামটা কমাতে পারে। তাতে করে মানুষ কিন্তু আরও বেশি করে ব্যবহার করবে, আয়টা বাড়বে। সেই সঙ্গে ভিওআইপি বন্ধ করতে হবে। সেটা ব্যবহার করে সরকারের লোকসান ও দেশেরও ক্ষতি হচ্ছে। কাজেই সে বিষয়টা দেখতে হবে।

এর আগে গত ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় দেশের সাধারণ মানুষের জন্য কম দামে মানসম্মত ইন্টারনেটের ব্যবস্থা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সরকার সেপ্টেম্বর মাস থেকে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম কমিয়ে ৬২৫ টাকা করে।
কিন্তু এই দাম কমানোর সুফল পাচ্ছে না গ্রাহকরা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বা মোবাইল অপারেটরগুলোর কেউই এই কম দামের সুফল গ্রাহককে দিতে পারছে না।
তাই শনিবার প্রধানমন্ত্রী মোবাইল অপারেটরগুলোকে উল্লেখ করে ইন্টারনেটের দাম কমাতে বললেন।

নিউজটি লিখেছেনঃ আল-আমীন দেওয়ান,টেক শহর কনটেন্ট কাউন্সিলর 

 
Top