‘গড়ি নিজের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্রকল্পে যৌথভাবে কাজ করতে যাচ্ছে ইউসেপ বাংলাদেশ ও রবি
‘গড়ি নিজের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্রকল্পে যৌথভাবে কাজ করতে একীভূত হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশ। সমাজের সুবিধাবঞ্চিত যুবসমাজের দক্ষতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশের হেড অফিসে বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং ইউসেপ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকি হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান এ মতিন চৌধুরি এবং ভাইস চেয়ারম্যান এ. কিউ. সিদ্দিক।

প্রকল্প সর্ম্পকে রবি’র সিসিপিও বলেন, “রবি বরাবরই দেশের যুবসমাজকে তাদের আপন শক্তিতে জ্বলে উঠতে সাহায্য করতে আগ্রহী। এর পরিপ্রেক্ষিতে সুবিধাবঞ্চিত যুবসমাজকে সহযোগিতা করতে ইউসেপ বাংলাদেশের সাথে যৌথভাবে এ প্রকল্পে কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ইউসেপ’এর বিশেষজ্ঞদের তত্তাবধানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাবেন। 
ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গর্ভনরস এর চেয়ারম্যান এ মতিন চৌধুরি বলেন, “রবির সাথে অংশিদারিত্বে কাজ করা ইউসেপ বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। সুবিধাবঞ্চিত যুবসমাজের প্রতি রবি’র এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যহত থাকবে, যা থেকে অন্যরাও সমাজের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে তরুণদের সহযোগিতায় এগিয়ে আসবে।”

সমাজের সুবিধাবঞ্চিত যুবসমাজকে উন্নত ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। দেশের বেশ কিছু ক্রমবর্ধমান খাতের জন্য প্রয়োজেনীয় দক্ষ জনবল গড়ে তুলতে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫ মাসব্যাপী এই দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে, চট্টগ্রামের পাঁচ’শ সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীকে আরএমজি (রেডি-মেইড গার্মেন্টস) ইলেক্ট্রনিকস এবং মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। কারিগরি প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ইউসেপ, প্রশিক্ষণ কর্মসূচী শেষে চাকুরিপ্রাপ্তিতে সহযোগিতা করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) থেকে মূল্যায়ন এবং সনদপত্র প্রদানেরও ব্যবস্থাও করবে।

নিউজটি লিখেছেনঃ নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডট টিভি 
 
Top