গ্রামীণফোন আয়োজন করেছে এক দারুণ ডাবম্যাশ কন্টেস্ট। বন্ধুদের সাথে বানিয়ে ফেলুন ইউনিক ডাবস্ম্যাশ ভিডিও আর শেয়ার করুন গ্রামীণফোনের এই পোস্টের কমেন্টে এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! যে ভিডিওটি হবে সবচেয়ে মজার আর
লিপ-সিংক হবে, সব থেকে নিখুঁত, সেই ভিডিও জিতে নিবে একটি করে Helio S1
হ্যান্ডসেট। অংশগ্রহণ করা যাবে ১ সেপ্টেম্বর এর মধ্যে ! তাহলে আর অপেক্ষা কেন? এখনই আপনার বন্ধুদের সাথে বানিয়ে ফেলুন মজার কোন ডাবম্যাশ। কারণ একটি Helio S1 হ্যান্ডসেট জিতে নিতে পারেন আপনিও!
গ্রামীণফোন ডাবম্যাশ কন্টেস্ট নীতিমালা এবং শর্তাবলী
- ডাবম্যাশে ভিডিও বানিয়ে সেটি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে হবে।
- ভিডিওর প্রাইভেসি সেটিংস "পাবলিক" রাখতে হবে।
- সেই ভিডিওর লিংকটি গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত উক্ত কন্টেস্টে সংক্রান্ত পোস্টের কমেন্টে দিতে হবে। গ্রামীণফোনের উক্ত পোস্ট ভিজিট করতে এখানে ক্লিক করতে হবে।
- ডাবম্যাশ ভিডিওটি বাংলায় হতে হবে।
- সবচেয়ে অভিনব ডাবম্যাশ ভিডিওটি বিজয়ী হিসেবে বিবেচিত হবে।
- ভিডিওর ডায়ালগের সাথে অভিনয়ের ভারসাম্য বজায় রাখতে হবে।
- গ্রামীণফোন ভিডিওগুলো অবাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে।
- গ্রামীণফোন যেকোন সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই কন্টেস্টে পরিবর্তন, সংযোজন বা বাতিল করতে পারবে।
- এডিসন গ্রুপ / সিম্ফনি কোম্পানি বিজয়ী এবং পুরষ্কার প্রদানে দায়বদ্ধ থাকবে (৪টি Helio S1 হ্যান্ডসেট)
পোস্টটি সর্বশেষ আপডেটঃ ২৬ আগস্ট, ২০১৫
