চট্টগ্রামে বাংলালিংকের শিশু আনন্দমেলা
চট্টগ্রামে শিশুদের নিয়ে আনন্দমেলা করেছে বাংলালিংক।

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত এ আনন্দমেলায় প্রায় ৮০০ শিশু অংশগ্রহণ করে।
কর্পোরেট কিডস কার্নিভাল’ নামে এ মেলায় শিশুদের জন্য গুগল কার্ড বোর্ড, ট্রাডিশনাল বায়োস্কোপ, মোটর রেসিং, মিনি বোলিং, অ্যাঙ্গরি বার্ডস, মুভি শো ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিলো।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন মেলার উদ্বোধন করেন।
এতে অতিথি হিসেবে ছিলেন বাংলালিংক চট্টগ্রামের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র, রিজিওনাল কমার্শিয়াল হেড মোঃ ফরহাদ হোসেন, হেড অফ কর্পোরেট সেলস নাসের ইউসুফ এবং রিজিওনাল কর্পোরেট ম্যানেজার মো: হাসনাত পারভেজ ।

লিখেছেনঃ আল-আমীন দেওয়ান, টেকশহর
 
Top